আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাক দখল করে নেয়ার পর এ দেশের অস্থায়ী শাসক হিসেবে মনোনীত হন পল বার্মার। তিনি বলেন : সাদ্দাম হোসেনকে ১৩ই ডিসেম্বর (২০০৩) ইরাকের তাকরিত অঞ্চলের অন্তর্ভুক্ত আদ-দাওর গ্রামের একটি বাড়ীর একটি গর্ত থেকে গ্রেফতার করা হয়।’ গ্রেফতারের পর মার্কিন কর্মকর্তারা সাদ্দাম হোসেনকে ১ বছর সামরিক কারাগার ‘ক্রুপার’-এ আটকে রাখেন, অতঃপর বিচারের জন্য তাকে ইরাক কর্তৃপক্ষের হাতে সোপর্দ করা হয়।
অবশেষে বিশেষ আদালতে কয়েক দফায় শুনানীর পর আদালত ২০০৫ সালের ১৮ই জুলাই তাকে ‘দুজাইল’ গ্রামে গণহত্যা মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করে।
২০০৬ সালের ৩০শে ডিসেম্বর স্থানীয় সময় ৬:০৭ মিনিটে বাগদাদের উত্তর অঞ্চলের ‘আদালত’ নামক সেনা ছাউনিতে তাকে ফাঁসী দেওয়া হয়; আদালত সেনা ছাউনিতে স্বৈরাচারী সাদ্দাম সরকারের সময় ইরাকিদের ওপর অমানবিক নির্যাতন করা হত।
ফাঁসীর পূর্বে জিজ্ঞাসাবাদে সাদ্দাম হোসেন ইরান ও কুর্দিদের উপর রাসায়নিক হামলার বিষয়ে বলেন : ‘রাসায়নিক অস্ত্রের মাধ্যমে কুর্দ ও ইরানিদেরকে হত্যার বিষয়টি ছিল তত্কালীন সময়ের চাহিদা, আর স্বয়ং আমিই এ নির্দেশ দিয়েছিলাম’।








